Indonesia Earthquake | একদিনে দু-বার! ইন্দোনেশিয়ায় ফের ভুমিকম্প! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Saturday, August 15 2026, 2:21 pm

Key Highlightsভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন।
শনিবার ভোরের ভূমিকম্পের পর শক্তিশালী আফটার শক আঘাত হানলো ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে মাত্রা ৬.৮। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১৭৫ কিলোমিটার গভীরে। ইতিমধ্যেই ভোরের ভূমিকম্পের তাণ্ডবে প্রায় ২ হাজার বাসিন্দা গৃহহীন হয়ে গিয়েছেন। ভূমিধস নেমে বিচ্ছিন্ন হয়েছে যোগযোগ ব্যবস্থা। প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে বহু মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় আতঙ্কে বাসিন্দারা। উল্লেখ্য, প্রথম কম্পনের পরে অন্তত তিনটি শক্তিশালী আফটার শক আঘাত হেনেছে সেদেশে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়া
- ভূমিকম্প
- ভূমিকম্প
- রিখটার স্কেল


