POK | PoK-তে নির্বিচারে চলছে গুলি, পাক সেনার গুলিতে মৃত্যু অন্তত ১৯ শিশু এবং ৭ অন্তঃসত্ত্বা মহিলার!

Wednesday, June 10 2026, 1:43 pm
POK | PoK-তে নির্বিচারে চলছে গুলি, পাক সেনার গুলিতে মৃত্যু অন্তত ১৯ শিশু এবং ৭ অন্তঃসত্ত্বা মহিলার!
highlightKey Highlights

ন্যায্য পাওনা পেতে ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অপরাধে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) চলছে নির্বিচারে গণহত্যা।


ন্যায্য পাওনা পেতে ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অপরাধে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) চলছে নির্বিচারে গণহত্যা। সাধারণ মানুষের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত ৫ জুন থেকে ৯ জুনের মধ্যে পাক সেনার দমন-পীড়নে অন্তত ১৯ শিশু এবং ৭ অন্তঃসত্ত্বা মহিলা নিহত হয়েছেন। আহত ২০০-এরও বেশি মানুষ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি বা JAAC। সংগঠনটিকে শান্তিপূর্ণ গণআন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে পাকিস্তানের প্রশাসন পরে সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File