Indigo Flight | আবারও বিপদের মুখে পড়ল ইন্ডিগোর উড়ান, শ্রীনগরে অবতরণের সময়ে পোলে ধাক্কা!
Friday, September 4 2026, 8:55 am

Key Highlightsসকাল ৯টা ২ মিনিটে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন।
আবারও বিপদের মুখে পড়ল ইন্ডিগোর উড়ান। শুক্রবার সকালে নবি মুম্বই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর 6E 225 বিমানটি অবতরণের পর পার্কিং বে-তে দাঁড়ানোর সময়ে ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের (VDGS) একটি পোলে ধাক্কা মারে।সকাল ৯টা ২ মিনিটে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। ম্যানুয়াল সিঁড়ি ব্যবহার করে সকলকেই নিরাপদে নামিয়ে আনা হয়। পাইলটের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি—ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ঘটনার পরেও শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।


