IndiGo Flight Fire | মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন! কাঠগড়ায় যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক
Sunday, October 11 2026, 2:00 pm

Key Highlightsরবিবার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন ধরে যায় বলে খবর। আতঙ্কিত যাত্রীরা।
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন। রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে উপরের দিকের লাগেজ রাখার জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। ইন্ডিগো-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইট 6E 6115-এর এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন কেবিন ক্রুরা। জরুরি ভিত্তিতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে বিমানটি। যাত্রী ও ক্রু-সহ ফ্লাইটের সবাই নিরাপদ আছেন বলে খবর। এই ঘটনায় ক্ষমা চেয়েছে ইন্ডিগো। বিমান কতৃপক্ষের তরফে শুরু হয়েছে তদন্ত।
- Related topics -
- দেশ
- ইন্ডিগো
- বিমান
- বিমান পরিষেবা
- অগ্নিকান্ড


