IndiGo Flight | টেক অফের পরই যান্ত্রিক ত্রুটি! মাঝআকাশ থেকে গোয়ায় অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের

Tuesday, September 1 2026, 8:54 am
IndiGo Flight | টেক অফের পরই যান্ত্রিক ত্রুটি! মাঝআকাশ থেকে গোয়ায় অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
highlightKey Highlights

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানের। বিমানবন্দরে জারি জরুরি অবস্থা।


ফের বিমান বিভ্রাট। মাঝআকাশ থেকে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে গোয়া থেকে দিল্লির উদ্দেশে টেক অফ করে 6E 2102 নামের ইন্ডিগো বিমান। কিছুক্ষন ওড়ার পর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি গোয়ায় জরুরি অবতরণ করান পাইলট। গোটা বিমানবন্দরে জারি হয় জরুরি অবস্থা। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিমানে ২২৯ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। যাত্রীদের অন্য একটি বিমানে গন্তব্যে পাঠানোর প্রস্তুতি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File