Kolkata Airport | বিমানের ইঞ্জিনে কেটারিং গাড়ির ধাক্কা, বড় বিপদ হতে পারতো কলকাতা বিমানবন্দরে!
Wednesday, April 8 2026, 3:20 am

Key Highlightsমঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে ফ্লাইট কেটারিংয়ের একটি গাড়ি।
কলকাতা বিমানবন্দরে ঘটতে পারতো বড় বিপদ। মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে ফ্লাইট কেটারিংয়ের একটি গাড়ি। তখনও বিমানে কোনো যাত্রী না থাকায় হতাহত হয়নি। তবে বড় ক্ষতি হয়েছে বিমানটির। কলকাতা থেকে গুয়াহাটি যাবে বলে কলকাতা বিমানবন্দরের ৫১ নম্বর স্ট্যান্ডে দাঁড়িয়েছিল ইন্ডিগো সংস্থার বিমানটি, মডেল এয়ারবাস ৩২০। অভিযোগ, কেটারিং গাড়ির চালক গাড়ির হ্যান্ড ব্রেক না তুলেই গাড়ি থেকে নেমে যান। এর পরে সেই গাড়িটি গড়িয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা বিমানটির ইঞ্জিনে ধাক্কা মারে। বিমানটির এতটাই ক্ষতি হয় যে বিমানটিকে বসিয়ে দেওয়া হয়।


