IndiGo Bomb Threat | ফের ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক! লিপস্টিক দিয়ে হুমকি বার্তা লিখলো দুষ্কৃতী
Saturday, February 14 2026, 5:38 pm

Key Highlightsএ দিন সন্ধ্যায় ফের ডিব্রুগড় থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ায় বলে খবর।
শনিবার ফের ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়েছে। এ দিন সন্ধ্যায় ফের ডিব্রুগড় থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ায় বলে খবর। সূত্রের খবর, ইন্ডিগো ফ্লাইটের 6E6894 (A 320) বাথরুমে লিপস্টিক দিয়ে একটি হুমকিবার্তা লেখা ছিল। খবর পেয়েই সন্ধ্যা ৭.৩৭ মিনিটে ফ্লাইটটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিকিউরিটি প্রোটোকল মেনে যাত্রীদের নামিয়ে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ফ্লাইট থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।


