India's Under-19 team | ষষ্ঠবার ব্রিটিশ বধ ভারতের ছোটদের, ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯!

Friday, February 6 2026, 3:50 pm
India's Under-19 team | ষষ্ঠবার ব্রিটিশ বধ ভারতের ছোটদের, ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯!
highlightKey Highlights

জিম্বাবোয়ের হারারে স্পোর্টিং ক্লাবের মাঠে বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, অভিজ্ঞান কুণ্ডুরা প্রমাণ করলেন সঠিক সময়ে নিজেদের মেলে ধরে বড় খেলোয়াড় হওয়ার যাবতীয় মশলা তাঁদের মধ্যে রয়েছে।


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক আয়ুষ মাত্রে। ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক আয়ুষ করলেন ৫৩, বেদান্ত ত্রিবেদী ৩২ রান, অভিজ্ঞান কুণ্ডু ৪০ রান, বিহান মালহোত্রার সংগ্রহ ৩০ রান। কণিষ্ক চৌহানের ২০ বলে ৩৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভারতের স্কোর পৌঁছে যায় ৪১১ রানে। পাল্টা খেলতে নেমে ফ্যালকনারের (১১৫) সেঞ্চুরি তা মাঠে মারা যায়। ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File