Import Cost | দেশের অথনীতিতে চাপ, অক্টোবরে ভারতের তেল-গ্যাস আমদানি খরচ বৃদ্ধি পেলো ৬০%!

Monday, November 23 2026, 4:33 am
Import Cost | দেশের অথনীতিতে চাপ, অক্টোবরে ভারতের তেল-গ্যাস আমদানি খরচ বৃদ্ধি পেলো ৬০%!
highlightKey Highlights

অপরিশোধিত তেলের দাম বাড়ায় অক্টোবরে ভারতের নিট তেল ও গ্যাস আমদানি খরচ ৬০ শতাংশ বেড়ে ১,৬০০ কোটি ডলারে পৌঁছেছে।


অপরিশোধিত তেলের দাম বাড়ায় অক্টোবরে ভারতের নিট তেল ও গ্যাস আমদানি খরচ ৬০ শতাংশ বেড়ে ১,৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এক বছর আগে এই পরিমাণ ছিল ১ হাজার কোটি ডলার। পিপিএসি-র তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলে ১২৪.৭৭ ডলারে উঠেছে এবং শুধু অশোধিত তেল আমদানিতেই ব্যয় হয়েছে ১,৯৫০ কোটি ডলার। অক্টোবরে এলপিজি ব্যবহার ১২.৩ শতাংশ ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি ৪১.২ শতাংশ কমলেও ডিজেল (১২%), পেট্রল (৩.৫%) ও বিটুমেনের (১৬.৫%) ব্যবহার বেড়েছে। শোধিত তেলের ৮৮.৭ শতাংশই এসেছে আমদানি থেকে। তবে পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File