Indian Metro | আমেরিকাকে টেক্কা দিতে তৈরি ভারতের মেট্রো, পৌঁছবে বিশ্ব তালিকায় দুইয়ে!
Monday, September 14 2026, 4:17 am

Key Highlightsবর্তমানে দেশের ২৬টি শহরে চালু মেট্রো লাইনের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ১,১৭০ কিলোমিটার, যার মধ্যে কেবল দিল্লিতেই রয়েছে প্রায় ৪০০ কিলোমিটার।
মেট্রোরেল নেটওয়ার্কের বিস্তারে নতুন রেকর্ড গড়তে চলেছে ভারত। বর্তমানে দেশের ২৬টি শহরে চালু মেট্রো লাইনের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ১,১৭০ কিলোমিটার, যার মধ্যে কেবল দিল্লিতেই রয়েছে প্রায় ৪০০ কিলোমিটার। বিশ্ব তালিকায় চিনের (৮,০০০ কিমির বেশি) পরই ১,৩৮৬ কিলোমিটার পথ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। তবে ভারতে যে গতিতে সম্প্রসারণ চলছে, তাতে আগামী দুই বছরের মধ্যেই আমেরিকাকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের খেতাব ছিনিয়ে নেবে ভারত। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশে মাত্র ২৪৮ কিলোমিটার মেট্রো পথ ছিল, যা গত ১১ বছরে প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মতো দেশকে ভারত আগেই পেছনে ফেলে দিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- মেট্রো
- মেট্রো পরিষেবা


