Hydrogen-Powered Train | হরিয়ানায় সফল পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল! ঘোষণা ভারতীয় রেলের
Friday, June 26 2026, 3:17 pm

Key Highlightsজানা গিয়েছে, সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টায় ছুটেছে ট্রেনটি। নেট ভুবনে ছড়িয়ে পড়েছে ট্রায়ালের ভিডিও।
বিশ্বের পঞ্চম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালানোর গৌরব অর্জন করতে চলেছে ভারত। হরিয়ানার ঝিন্দ-শোনিপত রুটে সম্পন্ন হল ট্রেনটির চূড়ান্ত হাই স্পিড ট্রায়াল। জানা গিয়েছে, সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘণ্টায় ছুটেছে ট্রেনটি। হাইড্রোজেন ফুয়েল-সেল প্রযুক্তি হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। আর এর ফলে সরাসরি নির্গমন হিসেবে কেবল জলীয় বাষ্প তৈরি হয়। হাইড্রোজেন চালিত এই ট্রেন বায়ুদূষণ এবং শব্দদূষণ কমবে বলেই মনে করা হচ্ছে। প্রথম রুটও হবে ঝিন্দ-শোনিপত রুটই।
- Related topics -
- দেশ
- ট্রেন
- বুলেট ট্রেন
- ভারত
- ভারতীয় রেল


