Indian Railway | ব্রহ্মপুত্র নদের নীচে তৈরি হবে দেশের প্রথম সড়ক ও রেল টানেল, অনুমোদন দিলো কেন্দ্র!
Monday, February 16 2026, 2:40 am

Key Highlightsব্রহ্মপুত্র নদের নীচে দেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় সড়ক ও রেল টানেল তৈরির অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার।
ব্রহ্মপুত্র নদের নীচে দেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় সড়ক ও রেল টানেল তৈরির অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার। ১৮,৬৬২ কোটি টাকার এই প্রকল্প অসমের গোহপুর এবং নুমলীগড়কে যুক্ত করবে। বর্তমানে ২৪০ কিলোমিটার দূরত্বের এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ৬ ঘণ্টা। তবে নতুন সুড়ঙ্গ তৈরি হলে এই দূরত্ব কমে হবে মাত্র ৩৪ কিলোমিটার। তখন যাতায়াতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। জানা গিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- আসাম
- ভারতীয় রেল
- কেন্দ্রীয় সরকার


