Indian Women’s Team | অক্টোবরের যুবভারতীতে চাঁদের হাট! রাশিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের মহিলা ফুটবল দল
Wednesday, September 9 2026, 6:35 am

Key Highlightsঅক্টোবরে কলকাতার মাটিতে শক্তিশালী রাশিয়া নারী ফুটবল দলের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত।
পুজোর আগে একের পর এক আন্তর্জাতিক ম্যাচ যুবভারতীতে। ৩ ও ৬ অক্টোবর কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারতের ছেলেরা। আগামী ৮ ও ১১ অক্টোবর যুবভারতীতেই ভারতের মহিলা ফুটবল দলের বিরুদ্ধে খেলবে রাশিয়ান মহিলা ফুটবল দল। ১৫ এপ্রিল থেকে হওয়া ৫ ম্যাচের একটি ম্যাচেও হারেনি ভারত। সাফ কাপ গ্ৰুপ পর্বে সেই ম্যাচে ১১:০ ফলে জিতেছিল ব্লু টাইগ্রেসরা। শক্তিশালী রাশিয়া নারী ফুটবল দলের বিরুদ্ধে এবার মাঠে নামবেন ভারত কন্যারা। ইতিমধ্যেই সিরিজের প্রস্তুতি হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকেই কলকাতায় শুরু হতে চলেছে ভারতীয় দলের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয়
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- মহিলা ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- রাশিয়া
- রাশিয়া
- ফিফা
- সল্টলেক স্টেডিয়াম
- স্টেডিয়াম


