Womens Hockey WC | হকি বিশ্বকাপে ইতিহাস ভারতের মেয়েদের! দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলে হারালো ভারতের মেয়েদের হকি টিম!

Tuesday, August 18 2026, 4:48 pm
Womens Hockey WC | হকি বিশ্বকাপে ইতিহাস ভারতের মেয়েদের! দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলে হারালো ভারতের মেয়েদের হকি টিম!
highlightKey Highlights

হকি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে রেকর্ড গড়ল ভারতের মেয়েরা!


হকি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে রেকর্ড গড়ল ভারতের মেয়েরা! পুরো ম্যাচে দেখা গেল দুরন্ত গতি, নিখুঁত পাসিং আর বিধ্বংসী আক্রমণের প্রদর্শনী। মেয়েদের হকি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার এত বড় ব্যবধানে জিতল কোনও দল। মঙ্গলবার আমস্টেলভিনের ওয়াগেনার স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ভারতের হয়ে গোলগুলি করেন সুনেলিটা টোপো, নভনীত কৌর, সুশীলা চানু, দীপিকা, লালরেমসিয়ামি এবং সাক্ষী রানা। দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করে কায়লা দে ওয়াল। এই মেগা জয়ের সুবাদে পুল ‘ডি’-এর শীর্ষস্থান দখল করল জোরর্ড মারিনের দল। উল্লেখ্য, ১৯৭৪ সালের বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ৪-১ গোলে জয় ছিল এতদিন বিশ্বকাপে ভারতের সেরা ব্যবধানের জয়। অর্ধশতাব্দী পর সেই পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিয়ে ৬-১ গোলের নতুন ইতিহাস লিখল টিম ইন্ডিয়া। দিনের অপর ম্যাচে চিন ৪-২ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ায় ভারতের দ্বিতীয় রাউন্ডের পথ আরও সুগম হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কেবল একটি ড্র পেলেই পুল ‘ডি’ থেকে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File