Indian visa | ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ১৩-র বদলে পূরণ করতে হবে ৯টি জায়গা!
Thursday, November 12 2026, 5:45 am

Key Highlightsএতদিন পর্যন্ত ভারতের ভিসার আবেদনপত্রে মোট ১৩টি ভাগ পূরণ করতে হত। সেই সংখ্যাটা কমিয়ে ৯-এ আনা হয়েছে।
বিদেশিদের জন্য উন্মুক্ত হলো ভারতের দরজা। এখনও অবধি ভারতের ভিসা পেতে গেলে আবেদনপত্রে মোট ১৩টি ভাগ পূরণ করতে হত। সেই সংখ্যাটা কমিয়ে ৯-এ আনা হয়েছে। সাব ক্যাটেগরির সংখ্যা ৪৯ থেকে ২৩-এ নামিয়ে এনেছে। টুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর্স ভিসা রাখা হয়েছে, যা ব্যবসা, চিকিৎসা ও স্বল্পমেয়াদী শিক্ষা জন্য ব্যবহার করা যাবে। ভি ১ ভিজিটর্স ভিসা দেওয়া হবে সর্বোচ্চ ৩০ দিনের জন্য। এই ভিসার সাহায্যে একাধিকবার ভারতে প্রবেশ এবং প্রস্থান করা যাবে। ভি ২ ভিজিটর্স ভিসার মেয়াদ একবছর থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। এতদিন পর্যন্ত ১৩টি ক্যাটগরি ছিল ভারতীয় ভিসার আবেদনপত্রে। তা কমে দাঁড়াল ৯টি ক্যাটেগরিতে-বিজনেস, ডিপ্লোম্যাটিক, ওয়ার্ক, জার্নালিস্ট, মেডিক্যাল, অফিশিয়াল, স্টুডেন্ট, ভিজিটর এবং মিসেলেনিয়াস-এ।
- Related topics -
- দেশ
- ভারত
- ভিসা নিষেধাজ্ঞা
- এইচ-১বি ভিসা


