Trump Tariff | সবমিলিয়ে ১৫ শতাংশ শুল্ক গুণতে হবে ভারতীয় ব্যবসায়ীদের, ফের নতুন শুল্ক চাপাল আমেরিকা!
Friday, July 24 2026, 9:41 am

Key Highlightsপাকিস্তান, চিন, বাংলাদেশ-সহ মোট ৬০টি দেশের উপর নতুন করে কর চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ভারতের ওপর ফের শুল্ক চাপাল আমেরিকা। জানা গিয়েছে, শুক্রবার থেকেই নতুন শুল্কহার কার্যকর হবে। পাকিস্তান, চিন, বাংলাদেশ-সহ মোট ৬০টি দেশের উপর নতুন করে কর চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা মেনে নতুন শুল্কবাণ ছোড়া হয়েছে বলে বৃহস্পতিবার জানান প্রতিনিধি জেমিসন গ্রির। জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য তৈরি রুখতে যেসব দেশ যথাযথ আইন প্রণয়ন করতে পারেনি, তাদের উপরেই বসানো হচ্ছে এই নতুন শুল্ক। প্রাথমিকভাবে ভারতের উপর ১২.৫ শতাংশ কর বসানোর কথা ছিল। কিন্তু নয়াদিল্লির প্রচেষ্টায় সেই শুল্কের হার শেষ পর্যন্ত কিছুটা কমানো গিয়েছে। ফলে ভারতীয় পণ্যের উপর ১০ শতাংশ কর চাপবে। প্রসঙ্গত, বরাবরই ভারতীয় পণ্যের উপর ৫ শতাংশ শুল্ক চাপিয়ে এসেছে আমেরিকা। এবার সবমিলিয়ে ১৫ শতাংশ শুল্ক গুণতে হবে ভারতীয় ব্যবসায়ীদের।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- শুল্ক
- ভারত
- আমেরিকা


