Indian Sailor | ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ, নেই হৃদপিণ্ড-ফুসফুস-সহ একাধিক অঙ্গ!

Key Highlightsভেনেজুয়েলায় কর্মরত এক ভারতীয় নাবিকের রহস্যমৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
ভেনেজুয়েলায় কর্মরত এক ভারতীয় নাবিকের রহস্যমৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। ২০২৫ সালের নভেম্বরে মার্চেন্ট নেভির একটি জাহাজে কর্মরত অবস্থায় ভেনেজুয়েলায় গিয়েছিলেন রাকেশ চৌহান। মে মাসে তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানায় সংশ্লিষ্ট সংস্থা। প্রথমে দাবি করা হয়, জাহাজে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি এবং চিকিৎসাধীন রয়েছেন। পরদিন পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়। সংস্থার তরফে প্রথমে বলা হয়, এক সপ্তাহের মধ্যেই দেহ দেশে পাঠানো হবে। কিন্তু প্রায় এক মাস পরে, ৪ জুন রাকেশের মরদেহ পৌঁছয় উত্তরপ্রদেশের দেওরিয়ায়। তবে রাকেশ চৌহানের দেহ দেশে ফেরার পর ময়নাতদন্তে দেখা যায়, দেহে হৃদপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস, যকৃত, কিডনি, পাকস্থলী-সহ একাধিক গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গই অনুপস্থিত। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ফেডারেশন অব সিফেয়ারার্স ইউনিয়নস অব ইন্ডিয়া। একই দাবি জানিয়েছে মৃত নাবিকের পরিবারও।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয়
- ভেনেজুয়েলা


