Indian Railways | রেললাইনে জুড়বে ৫০০০ গ্রাম! ১০,৭৮৩ কোটি টাকা খরচে বাংলা সহ পাঁচ রাজ্যকে জুড়ছে রেল

Wednesday, September 9 2026, 2:24 pm
Indian Railways | রেললাইনে জুড়বে ৫০০০ গ্রাম! ১০,৭৮৩ কোটি টাকা খরচে বাংলা সহ পাঁচ রাজ্যকে জুড়ছে রেল
highlightKey Highlights

রেলের তিনটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি। এই প্রকল্পের জন্য খরচ হবে ১০,৭৮৩ কোটি টাকা।


যাত্রী ও পণ্য পরিবহণে গতি আনতে ১০ হাজার ৭৮৩ কোটি টাকার রেল প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র। রেল সূত্রে খবর, এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে বাংলা, ঝাড়খণ্ড, ওডিশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় এই পাঁচ রাজ্যের ১৪টি জেলা জুড়ে ৬৫৬ কিলোমিটার নতুন রেললাইন পাতা হবে। তিনটি প্রকল্পে মোট ব্যয় হবে ১০,৭৮৩ কোটি টাকা। এই প্রকল্পে প্রায় ৪,৭৯০টি গ্রাম উন্নত রেল যোগাযোগের সুবিধা পাবে। বুধবার প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিদ্ধান্ত নিয়েছে, খড়্গপুর থেকে ঝাড়সুগুড়া (বাগডিহি) ও কাটনি থেকে পেন্দ্রা রোড পর্যন্ত চতুর্থ লাইন এবং বিলাসপুর (উসলাপুর) থেকে পেন্দ্রা রোড পর্যন্ত তৃতীয় লাইনের কাজ হবে এই প্রকল্পে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File