Indian Railways | এবার রেলপথেই যাওয়া যাবে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর! নতুন লাইনের অনুমোদন দিলেন রেলমন্ত্রী

Sunday, November 29 2026, 2:49 pm
Indian Railways | এবার রেলপথেই যাওয়া যাবে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর! নতুন লাইনের অনুমোদন দিলেন রেলমন্ত্রী
highlightKey Highlights

রেলবোর্ডের অনুমোদনে এবার কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে সমীক্ষার কাজ শুরু হচ্ছে। কাকদ্বীপ-গঙ্গাসাগর নতুন রেলপথের ফাইনাল লোকেশন সার্ভেতে অনুমোদন রেলের।


দীর্ঘ প্রতীক্ষার পর কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত নতুন রেলপথের ফাইনাল লোকেশন সার্ভের অনুমোদন দিলো রেল বোর্ড। প্রস্তাবিত রেলপথের দৈর্ঘ্য ৩৪ কিলোমিটার, যেখানে ৪.৫ কিলোমিটার দীর্ঘ একটি রেলসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। রেল সূত্রে খবর, নির্মাণ সম্পূর্ণ হলে এই সেতু দেশের দীর্ঘতম রেলসেতুগুলির অন্যতম হয়ে উঠতে পারে। বর্তমানে মূল ভূখণ্ড থেকে গঙ্গাসাগরে পৌঁছতে ফেরিতে মুড়িগঙ্গা নদী পার হতে হয়। এরপর সড়কপথে যেতে হয় সাগরদ্বীপে। নতুন রেলপথ তৈরী হলে সহজেই পৌঁছনো যাবে সাগরদ্বীপে। এই প্রকল্প পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত সহজ করবে এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সাহায্য করবে, আশা প্রশাসনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File