Indian Railway | ট্রেনে পার্সেল পাঠাতে যেতে হবে না স্টেশন, বাড়িতে বসেই হবে বুকিং! আসছে রেলের নতুন পার্সেল পরিষেবা!

Tuesday, November 10 2026, 5:30 pm
Indian Railway | ট্রেনে পার্সেল পাঠাতে যেতে হবে না স্টেশন, বাড়িতে বসেই হবে বুকিং! আসছে রেলের নতুন পার্সেল পরিষেবা!
highlightKey Highlights

পার্সেল পাঠানোর জন্য এবার আর রেল স্টেশনে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না।


পার্সেল পাঠানোর জন্য এবার আর রেল স্টেশনে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। যাত্রী ও সাধারণ গ্রাহকদের সুবিধার্থে ডোর-টু-ডোর পার্সেল পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। ‘রেল পার্সেল অ্যাপ-ঘর সে ঘর তক’ নামের এই নতুন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পার্সেল বুকিং এবং ডিজিটাল পেমেন্ট করা যাবে। প্রথম পর্যায়ে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাইসহ দেশের আটটি শহরে এই পরিষেবা চালু হবে। অ্যাপের মাধ্যমে পার্সেল সংগ্রহ থেকে শুরু করে একেবারে গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত লজিস্টিক সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়া রিয়েল-টাইম ট্র্যাকিং, প্যাকেজিং এবং ডিজিটাল রসিদের ব্যবস্থাও থাকবে। পরীক্ষামূলক কাজ শেষ হলেই রেলের তরফে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক চালুর তারিখ জানিয়ে দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File