Tatkal | তৎকাল টিকিটে ব্ল্যাক মার্কেটিং রুখতে এবং আসল যাত্রীদের টিকিট পাইয়ে দিতে AI ব্যবহার রেলওয়ের!
Friday, May 22 2026, 2:10 pm

Key Highlightsতৎকালে টিকিট কাটতে বিশাল এআই-পাওয়ার্ড আপগ্রেড করল ভারতীয় রেলওয়ে ও আইআরসিটিসি।
তৎকালে টিকিট কাটতে বিশাল এআই-পাওয়ার্ড আপগ্রেড করল ভারতীয় রেলওয়ে ও আইআরসিটিসি। রেলওয়ের তরফে “সিটিজেন ফার্স্ট রেল টিকিটিং অ্যান্ড এআই শিডিউলিং” ব্যবস্থা আনা হয়েছে। এর ফলে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতারকদের চিহ্নিত করা যাবে, রিয়েল টাইম ওয়েটিং লিস্ট অপ্টিমাইজেশন, অ্যান্টি-বট বুকিং প্রোটেকশন, ইন্টেলিজেন্ট ট্রেন শিডিউলিং অ্যানালাইসিস করা সম্ভব হবে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, তৎকাল টিকিটে ব্ল্যাক মার্কেটিং রুখতে এবং আসল যাত্রীদের টিকিট পাইয়ে দেওয়ার সুবিধার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, রেলের তরফে আগেই তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে আধার লিঙ্কিং বাধ্যতামূলক করা হয়েছিল। তৎকাল বুকিংয়ে ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। নাহলে টিকিট বুক হবে না।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- আইআরসিটিসি
- প্রযুক্তি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


