Indian Railway | বিনা টিকিটে ট্রেনে ওঠা যাত্রীদের জন্যে নয়া নিয়ম! দ্বিগুন জরিমানার নির্দেশ রেলওয়ে বোর্ডের
Saturday, June 20 2026, 4:47 pm

Key Highlightsশনিবার জন বিশ্বাস বিধি (Jan Vishwas Act 2026) অনুযায়ী বিনা টিকিটে ঘোড়া যাত্রীদের জন্যে নয়া নির্দেশিকা জারি করেছে রেলওয়ে বোর্ড।
শনিবার জন বিশ্বাস বিধি অনুযায়ী নয়া নির্দেশিকা জারি রেলওয়ে বোর্ডের। নির্দেশগুলি হলো, ১. টিকিট ছাড়া বা অবৈধ টিকিটে ভ্রমণ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। আগে যা ছিল ২৫০ টাকা। অর্থাৎ একেবারে দ্বিগুণ টাকা গুনতে হবে। ২. অবৈধ হকারদের জরিমানা ধার্য হয়েছে ২ হাজার টাকা। ৩. থুতু ফেললে, মদ খেলে বা অযথা ঝামেলা পাকালে, অশালীন ভাষা ব্যবহার করলে ১ হাজার টাকা জরিমানা। এই একই অপরাধ দ্বিতীয় বার করলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা জেল। ৪. ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা। ৫. পুরুষ যাত্রীরা মহিলা কামরায় উঠলে ২,৫০০ টাকা জরিমানা। ৬. আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী সঙ্গে থাকলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা। ৭. সাধারণ নিয়ম ভাঙলে বা রেলের নির্দেশ অমান্য করলে ২ হাজার টাকা জরিমানা। একই অপরাধ আবার করলে ৫ হাজার টাকা জরিমানা।
- Related topics -
- শহর কলকাতা
- রেলওয়ে বোর্ড
- রেলওয়ে অফিসার
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে
- উত্তর রেলওয়ে
- পশ্চিম রেলওয়ে
- ইস্টার্ন রেলওয়ে অফিস
- রেলওয়ে রিক্রুটমেন্ট
- দক্ষিণ পূর্ব রেল
- উত্তর পূর্ব রেলওয়ে
- প্লাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি
- মাসিক টিকিট


