Narendra Modi | ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে!

Key Highlightsইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিন দেশ সফরে নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি গিয়েছেন ইন্দোনেশিয়ায়। বিমানবন্দরে তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বিশাল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। প্রধানমন্ত্রী মোদী এই সফর নিয়ে টুকরো ছবি পোস্ট করে বলেন যে ভারত-ইন্দোনেশিয়ার সম্পর্ক নতুন স্তরে পৌঁছবে। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা কৌশল, গুরুত্বপূর্ণ খনিজ, সমুদ্রবন্দর উন্নয়ন-সহ একাধিক ক্ষেত্রে বড় চুক্তি সই হতে পারে। ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সামুদ্রিক পরিকাঠামো এবং খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং নতুন চুক্তি হতে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়া
- ভারত
- নরেন্দ্র মোদি


