US | মা ও ভাইকে খুন করতে AI-এর ব্যবহার! আমেরিকায় গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত কিশোর!

Key Highlightsমা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৭ বছর বয়সি ওই কিশোরকে।
আমেরিকার ম্যাসাচুসেটসে মা এবং ভাইকে খুনের অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরের বিরুদ্ধে। মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৭ বছর বয়সি ওই কিশোরকে। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, দু'জনকে খুনের আগে সে ইন্টারনেট ঘেঁটে AI-এর কাছে জানতে চেয়েছিল, কী ভাবে খুন করতে হয়। ভাই এবং মাকে খুনের আগে ওই নাবালক ইন্টারনেটে পরিবারকে সদস্যদের খুনের উপায় খুঁজে দেখেছিল বলেও দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুধা ভেঙ্কটেশন ( ৪৫) এবং সিদ্ধার্থ অরবিন্দ (১৪)। পুলিশের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় মা এবং ভাইকে খুনের পরে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত কিশোর অর্জুন অরবিন্দ। সারারাত অভিযান চালিয়ে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে অ্যাক্টনের বাসিন্দা অর্জুনকে। নিজের মা এবং ভাইকে খুনের অভিযোগ ছাড়াও পরিবারের লোকজনের উপরে একাধিক বার হামলা, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- ক্রাইম
- খুন


