Indian Origin Man Killed | গভীর রাতে ধারালো অস্ত্রের হামলা, লন্ডনে ভারতীয় যুবককে হত্যায় ছড়ালো চাঞ্চল্য
Sunday, June 14 2026, 7:45 am

Key Highlightsলন্ডনে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম গুরভেজ সিং (২৬)।
লন্ডনে ছুরিকাঘাতে নিহত এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। গত ১০ জুন গভীর রাতে সাউথহলের নর্থ রোড এবং ডরমার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে একটি দোকানের বাইরে হামলার ঘটনাটি ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। গুরুতর জখম অবস্থায় গুরভেজ সিং এবং আরও এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। চিকিৎসকদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গুরভেজের। আহত ব্যক্তিকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হলেও পরে ছ'জনকে ছেড়ে দেওয়া হয়েছে।


