Brahmos Barak Missile | নৌসেনার হাতে এল আধুনিক স্টেলথ রণতরী ‘বিন্ধ্যগিরি’!

Friday, November 27 2026, 4:30 pm
Brahmos Barak Missile | নৌসেনার হাতে এল আধুনিক স্টেলথ রণতরী ‘বিন্ধ্যগিরি’!
highlightKey Highlights

শুক্রবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) ভারতীয় নৌসেনার হাতে তুলে দিল পি১৭এ সিরিজের তৃতীয় তথা চূড়ান্ত স্টেলথ ফ্রিগেট ‘বিন্ধ্যগিরি’।


প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগোল ভারত। শুক্রবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) ভারতীয় নৌসেনার হাতে তুলে দিল পি১৭এ সিরিজের তৃতীয় তথা চূড়ান্ত স্টেলথ ফ্রিগেট ‘বিন্ধ্যগিরি’। ইস্টার্ন নেভাল কমান্ডের রিয়ার অ্যাডমিরাল আর এস ধালিওয়াল আনুষ্ঠানিকভাবে এই রণতরী গ্রহণ করেন। দ্বিতীয় রণতরী ‘দুনাগিরি’ হস্তান্তরের আট মাসেরও কম সময়ের মধ্যে এই সাফল্য এল।১৪৯ মিটার দীর্ঘ এবং প্রায় ৬,৬৭০ টন ওজনের এই ফ্রিগেটটি জিআরএসই-র তৈরি অন্যতম জটিল রণতরী। এতে ব্রহ্মস এবং বরাক-৮ মিসাইল, আধুনিক আইসা রাডার ও হেলিকপ্টার পরিচালনার পূর্ণাঙ্গ সুবিধা রয়েছে। জল, স্থল ও আকাশপথে ত্রিমুখী যুদ্ধ পরিচালনায় সক্ষম এই জাহাজে ২২৫ জন থাকতে পারবেন। বর্তমানে জিআরএসই নৌসেনার জন্য আরও ১১টি প্রথম সারির রণতরী-সহ মোট ৩৬টি জাহাজ নির্মাণের কাজ করছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File