Indian Navy | নৌসেনার হাতে যুদ্ধজাহাজ ‘অশঙ্ক’ তুলে দিলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স ! সাগতলে অচিরেই হবে সাবমেরিন ধ্বংস
Monday, November 23 2026, 1:27 pm

Key Highlightsভারতের সামুদ্রিক সীমানা সুরক্ষায় ‘অশঙ্ক’-র ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলপথে হামলা হলে, নিমেষেই এটি শত্রুর সাবমেরিন গুঁড়িয়ে দিতে সক্ষম।
ভারতের সামুদ্রিক সীমানা সুরক্ষায় নয়া সংযোজন। নৌসেনার হাতে যুদ্ধজাহাজ ‘অশঙ্ক’ তুলে দিলো কলকাতার যুদ্ধজাহাজ কারখানা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জিআরএসই)। ‘অশঙ্ক’-এর অর্থ নির্ভীক, অদম্য মানসিকতার প্রতীক। বিশেষ এই যুদ্ধজাহাজ সাগরতলে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে সক্ষম। উপকূলীয় অঞ্চলে জলপথে হামলা হলে, নিমেষেই এটি শত্রুর সাবমেরিন গুঁড়িয়ে দিতে পারবে। বর্তমানে জিআরএসই ১২টি যুদ্ধজাহাজ এবং ৩৬টি জলযান নির্মাণ করছে। এর মধ্যে ১৩টি রপ্তানির উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। প্রায় ৮৮ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজগুলিতে রয়েছে জিআরএসই-এর নিজস্ব কারখানায় নির্মিত ৩০ মিলিমিটারের নেভাল সারফেস গান।
- Related topics -
- শহর কলকাতা
- ভারতীয় নৌবাহিনী
- ভারতীয় নৌবাহিনী নিয়োগ
- যুদ্ধজাহাজ
- সামরিক বাহিনী
- গার্ডেনরিচ
- সাবমেরিন


