Indian Navy | নৌসেনার অস্ত্রাগারে যুক্ত তিন ভিন্ন শ্রেণির অত্যাধুনিক রণতরী!

Wednesday, May 20 2026, 7:30 am
Indian Navy | নৌসেনার অস্ত্রাগারে যুক্ত তিন ভিন্ন শ্রেণির অত্যাধুনিক রণতরী!
highlightKey Highlights

একই দিনে নৌসেনার অস্ত্রাগারে যুক্ত হতে চলেছে তিন ভিন্ন শ্রেণির অত্যাধুনিক রণতরী দুনাগিরি, অগ্রয় এবং সংশোধক।


আরও শক্তি বাড়লো ভারতের নৌ সেনার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, একই দিনে নৌসেনার অস্ত্রাগারে যুক্ত হতে চলেছে তিন ভিন্ন শ্রেণির অত্যাধুনিক রণতরী দুনাগিরি, অগ্রয় এবং সংশোধক। যার মধ্যে দু’টির নির্মাতা এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)। শত্রুপক্ষের নজরদারি এড়াতে সক্ষম ‘স্টেলথ ফ্রিগেট’ আইএনএস দুনাগারি, অগভীর জলে চলাচল করতে সক্ষম। ডুবোজাহাজ বিধ্বংসী রণতরী আইএনএস অগ্রয় এবং সমুদ্র গবেষণা ও নজরদারি জাহাজ আইএনএস সংশোধককে শীঘ্রই কমিশন করা হবে। একই সঙ্গে চিন এবং পাকিস্তানের হামলা মোকাবিলার লক্ষ্যে ২০৩৫ সালের মধ্যে ভারতীয় নৌসেনার হাতে যাতে ২০০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থাকে, সে বিষয়ে সক্রিয় হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File