Indian Man Stabbed in US | ধর্মীয় বিদ্বেষের জের, US-র শপিং মলে ভারতীয় যুবককে ১৫ বার ছুরিকাঘাত!

Wednesday, July 15 2026, 5:16 pm
Indian Man Stabbed in US | ধর্মীয় বিদ্বেষের জের, US-র শপিং মলে ভারতীয় যুবককে ১৫ বার ছুরিকাঘাত!
highlightKey Highlights

মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিংমলে ধর্মীয় বিদ্বেষের কারণে কিয়স্কে কর্মরত এক ভারতীয় কর্মীকে একাধিকবার ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


ধর্মীয় বিদ্বেষের জেরে ভারতীয় যুবককে খুনের চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে। সোমবার উটাহ ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এই ঘটনাটি ঘটেছে। কিয়স্কে কাজ করতো সোহেল নামের ওই কর্মী। এদিন অফিস টাইমে সোহেলের সাথে কথা বলতে এগিয়ে যান, ৪৮ বছর বয়সি হামলাকারী পিটার মাইকেল লারসেন। সোহেলের কাছে তার নাম ও ধর্ম সম্পর্কে জানতে চান পিটার। সোহেল মুসলিম জানতে পেরে তাঁকে আচমকা ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালান অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্ত পিটার মাইকেল লারসেনকে হত্যাচেষ্টার অভিযোগ এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগে সল্ট লেক কাউন্টি কারাগারে নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File