Indian Hockey Team | নীলের বদলে গেরুয়া জার্সি! বিতর্কের মুখে ভারতীয় হকি দল

Thursday, July 30 2026, 5:58 pm
Indian Hockey Team | নীলের বদলে গেরুয়া জার্সি! বিতর্কের মুখে ভারতীয় হকি দল
highlightKey Highlights

ভারতীয় হকির ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে এবার গেরুয়া জার্সিতে মাঠে নামবে পুরুষ ও মহিলা জাতীয় দল।


ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে এবার গেরুয়া জার্সিতে মাঠে নামবে পুরুষ ও মহিলা হকি জাতীয় দল। বৃহস্পতিবার একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে হকি ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান আন্তর্জাতিক হকি ম্যাচগুলির অধিকাংশই নীল রঙের সিন্থেটিক টার্ফে খেলা হয়। নীল জার্সি পরে খেলার কারণে খেলোয়াড়দের একে অপরকে দ্রুত চিহ্নিত করতে সমস্যা হচ্ছিল। দৃশ্যমানতার সমস্যা মেটাতেই জার্সির রং বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্সির রঙ পরিবর্তনের আগে কোচ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল। সংস্থার বক্তব্য, গেরুয়া রং জাতীয় পতাকার অন্যতম রঙ হওয়ায় সাহস, আত্মত্যাগ এবং জাতীয় গৌরবের প্রতীক হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File