Defence | প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্য, ৪০৫টি প্রতিরক্ষা পণ্যে পর্যায়ক্রমে আমদানি নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার!

Wednesday, August 19 2026, 10:02 am
Defence | প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্য, ৪০৫টি প্রতিরক্ষা পণ্যে পর্যায়ক্রমে আমদানি নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার!
highlightKey Highlights

৪০৫টি প্রতিরক্ষা পণ্যে পর্যায়ক্রমে আমদানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।


৪০৫টি প্রতিরক্ষা পণ্যে পর্যায়ক্রমে আমদানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তালিকায় রয়েছে যুদ্ধবিমান, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও স্পেয়ার। কেন্দ্রের দাবি, এই পদক্ষেপে দেশীয় প্রতিরক্ষা শিল্পে প্রায় ৩,০৭০ কোটি টাকার ব্যবসার সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এর ফলে বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমবে এবং দেশে তৈরি সামরিক সরঞ্জামের ব্যবহার বাড়বে। কেন্দ্র জানিয়েছে, এই ৪০৫টি পণ্যের প্রতিটির দেশীয় উৎপাদনের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সময়সীমা ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। কোনও পণ্যের দেশীয় প্রযুক্তি সফল ভাবে তৈরি হলে তা এরপর ভারতীয় শিল্প সংস্থার কাছ থেকেই কেনা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File