Mathematical Olympiad | ইউরোপিয়ান গার্লস ম্যাথেমেটিকাল অলিম্পিয়াডে বাজিমাত ভারতের মেয়েদের, কলকাতার শ্রীময়ীর প্রশংসায় পঞ্চমুখ মোদী!
Sunday, April 26 2026, 12:38 pm

Key Highlightsইউরোপিয়ান গার্লস ম্যাথেমেটিকাল অলিম্পিয়াডে বাজিমাত করেছেন কলকাতার কিশোরী, ১৬ বছরের শ্রীময়ী বেরা।
ইউরোপিয়ান গার্লস ম্যাথেমেটিকাল অলিম্পিয়াডে বাজিমাত করেছেন কলকাতার কিশোরী, ১৬ বছরের শ্রীময়ী বেরা। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীময়ীর সঙ্গে ভারতের চার সদস্যের অলিম্পিয়াড, মুম্বইয়ের ১৬ বছরের শ্রেয়া শান্তনু মুগড়া, তিরুবনন্তপুরমের ১৭ বছরের সঞ্জনা চাকো এবং চেন্নাইয়ের ১৭ বছরের শিবানী ভরত কুমারেরও প্রশংসা করেন মোদী। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেই ইউরোপিয়ান গার্লস ম্যাথেমেটিকাল অলিম্পিয়াডে ষষ্ঠ স্থান অধিকার করেছে ভারত। প্রধানমন্ত্রী তাদের প্রশংসা করে জানান, শ্রেয়া সোনা জিতে ইতিহাস গড়েছেন, সঞ্জনা জিতেছেন রুপো এবং ব্রোঞ্জ পেয়েছেন শিবানী।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- নরেন্দ্র মোদি


