Indian Football Team | ব্রাত্য 'বিশাল', ভারতীয় দলে 'গিল'! ব্রাজ়িল-উরুগুয়ে ম্যাচের স্কোয়াড ঘোষণা কোচ খালিদের!
Tuesday, September 1 2026, 8:40 am

Key Highlightsআসন্ন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য ২৬ জনের দল ঘোষণা করল ভারতীয় ফেডারেশন। দল জানালেন কোচ খালিদ জামিল।
সেপ্টেম্বর-অক্টোবরে পানামা, ব্রাজ়িল এবং উরুগুয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল। সোমবার, ৩১ আগস্ট আসন্ন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা ফেডারেশনের। ৩ ম্যাচের জন্য চূড়ান্ত ২৬ জনকে নির্বাচন করেছেন কোচ খালিদ। একনজরে দল: গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, আলবিনো গোমেস, সোম কুমার, প্রভসুখন সিং গিল। ডিফেন্ডার: আকাশ মিশ্র, অভিষেক সিং টেকচাম, বিজয় ভার্গিস, আনোয়ার আলি, জয় গুপ্তা, রালতে, পরমবীর, রিকি মিতেই। মিডফিল্ডার: ম্যাকার্টন নিকসন, আশিক কুরুনিয়েন, ফারুখ চৌধুরী, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, মহম্মদ সানান, রিকি সাবং। ফরওয়ার্ড: ইরফান ইয়াদওয়াড়, এডমুন্ড লালরিনডিকা, রহিম আলি, মনবীর সিং, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং। মোহনবাগানের পাঁচ ফুটবলার এবং ইস্টবেঙ্গলের চার ফুটবলার রয়েছেন স্কোয়াডে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- উরুগুয়ে ফুটবল ফেডারেশন
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান
- ভারতীয় দল
- ফিফা


