Bangladesh | ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের, বিএসএফ-এর ওপর ক্ষোভ পরিবারের! উঠল বড় দাবি!

Monday, August 10 2026, 2:55 am
Bangladesh | ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের, বিএসএফ-এর ওপর ক্ষোভ পরিবারের! উঠল বড় দাবি!
highlightKey Highlights

অপহৃত ওই ভারতীয়কে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের দাবি করল অপহৃতের বাবা ও গ্রামবাসীরা।


৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও ভারতে ফিরল না অপহৃত কৃষক। তাঁকে পণবন্দি বানিয়ে রেখেছে বাংলাদেশি দুষ্কৃতীরা। এবার অপহৃত ওই ভারতীয়কে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের দাবি করল অপহৃতের বাবা ও গ্রামবাসীরা। শনিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুর জান এলাকায় ঢুকে দীপঙ্কর গোপ নামে এক চা চাষিকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীদের দল। সম্প্রতিই বিএসএফ চোরাচালানের চেষ্টা রুখে দিয়েছিল। আটক করা হয় এক বাংলাদেশিকে। তার বদলা নিতেই এই কৃষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ শর্ত চাপিয়েছে, অপহৃত হওয়া দীপঙ্কর গোপকে দেশে ফেরাতে গেলে, গত ৬ আগষ্ট চাউল হাটি সীমান্তে গ্রেফতার হওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত দিতে হবে। এই বিষয়ে গত শনিবার থেকে বিজিবি কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন বিএসএফ আধিকারিকরা। কিন্তু সব চেষ্টা বৃথা হয়। এই পরিস্থিতিতে বিএসএফের উপরে আস্থা হারিয়েছে অপহৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। তারা বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অভিযোগ, কাঁটাতারের বেড়া পেরিয়ে তারা যখন চাষবাস করতে যায়, তখন ওই এলাকার জিরো লাইন বরাবর আগে বিএসএফ টহল দিত। ইদানিং তা বন্ধ করে দিয়েছে। এতেই বাংলাদেশিদের দৌরাত্ম্য বেড়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File