Indian Economy | টাকার পতন! IMF-এর রিপোর্টে ৩.৯২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নামলো ভারত
Friday, April 17 2026, 7:39 am

Key Highlights২০২৫ সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলেও সাম্প্রতিক রিপোর্টে একধাপ নেমে গিয়েছে নয়াদিল্লি।
আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF ও সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক রিপোর্টে ফের একধাপ নিচে নামলো ভারতীয় অর্থনীতি। রিপোর্ট অনুযায়ী, আমেরিকা (৩০.৮ ট্রিলিয়ন ডলার), চিন (১৯.৬ ট্রিলিয়ন ডলার), জার্মানি (৪.৭ ট্রিলিয়ন ডলার), ব্রিটেন (৪ ট্রিলিয়ন ডলার), জাপানের (৪.৪৪ ট্রিলিয়ন ডলার) ঠিক পিছনেই রয়েছে ভারত। ৩.৯২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্বল করে ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ। ২০২৫ এবং ২৬ অর্থবর্ষে জিডিপি সংশোধন এবং ডলার পিছু টাকার দামের হেরফেরের কারণেই এই পরিস্থিতি।


