Rinku Singh | প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা, ক্যান্সারই কাড়লো প্রাণ, শোকের ছায়া ভারতীয় শিবিরে
Friday, February 27 2026, 6:40 am

Key Highlightsপ্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা খচন্দ্র সিং। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।
চেন্নাই অনুশীলন থেকে বাবার সাথে দেখা করতে সরাসরি বাড়ি গিয়েছিলেন ক্রিকেটার রিঙ্কু সিং। বুধবার সন্ধ্যায় চেন্নাই ফিরে এসেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু শেষরক্ষা হলো না। বৃহস্পতিবার প্রয়াত হলেন রিঙ্কু সিংয়ের বাবা খচন্দ্র সিং। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হলো তাঁর। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। রিঙ্কুর বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সতীর্থরা। বাবার মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যেই ক্যাম্প ছেড়ে আলিগড়ের দিকে রওনা দিয়েছেন খেলোয়াড়।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেটার
- ক্রিকেট বিশ্বকাপ
- রিঙ্কু সিং
- প্রয়াত


