Ajay Paant | ব্রিটেনে রুশ তেল বহনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ক্যাপ্টেন আটক!

Friday, June 26 2026, 11:10 am
Ajay Paant | ব্রিটেনে রুশ তেল বহনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ক্যাপ্টেন আটক!
highlightKey Highlights

রাশিয়ার তেল পরিবহন সংক্রান্ত ব্রিটেনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে আটক রয়েছেন ভারতের এক বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন অজয় পন্ত।


ব্রিটেনের সঙ্গে উত্তাপ বাড়লো ভারতের। রাশিয়ার তেল পরিবহন সংক্রান্ত ব্রিটেনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে আটক রয়েছেন ভারতের এক বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন অজয় পন্ত। ভারতীয় হাই কমিশন জানিয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে চিঠি দিয়ে মামলার সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। হাই কমিশনের পক্ষ থেকে অজয় পন্তের আইনি ও কূটনৈতিক সহায়তার বিষয়েও নজর রাখা হচ্ছে। অজয় পন্ত এমভি স্মাইরটোস নামের একটি তেলবাহী জাহাজের ক্যাপ্টেন ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ, জাহাজটি রাশিয়ার তথাকথিত "শ্যাডো ফ্লিট"-এর অংশ ছিল। পশ্চিমা দেশগুলির জারি করা নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার কাজে এই ধরনের জাহাজ ব্যবহার করা হয় বলে অভিযোগ। ব্রিটিশ প্রসিকিউশন জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File