Indian Army | ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল, শত্রুকে 'অন্ধ' করতে বিশেষ প্রযুক্তি!
Tuesday, September 8 2026, 3:21 pm

Key Highlightsআধুনিক যুদ্ধের বদলে যাওয়া চরিত্রের সঙ্গে তাল মেলাতে ভারতীয় সেনার রণকৌশলে আসছে এক অভূতপূর্ব পরিবর্তন।
আধুনিক যুদ্ধের বদলে যাওয়া চরিত্রের সঙ্গে তাল মেলাতে ভারতীয় সেনার রণকৌশলে আসছে এক অভূতপূর্ব পরিবর্তন। ট্যাঙ্ক বা যুদ্ধবিমানের পাশাপাশি এবার শত্রুকে কাবু করতে ‘ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কন্ট্রোল’-কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউক্রেন যুদ্ধের শিক্ষা থেকে ড্রোন, রাডার, স্যাটেলাইট ও রেডিও সিগন্যাল ব্যবস্থার ব্যবহার বহুলাংশে বেড়েছে। এই কৌশলে সিগন্যাল নিয়ন্ত্রণের মাধ্যমে শত্রু শিবিরের যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদের কার্যত ‘অন্ধ’ ও নিস্ক্রিয় করে দেওয়া সম্ভব। সেনার মূল লক্ষ্য এখন শুধুই সৈন্য সংখ্যা বাড়ানো নয়, বরং নিরাপদ যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেন্সরের সঠিক ব্যবহারের মাধ্যমে আধুনিক যুদ্ধ পরিচালনা করা।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- ভারতীয় সেনা


