Indian Air Force | চিনের ঘুম উড়িয়ে লাদাখের উচ্চতম বিমানঘাঁটিতে নামলো বায়ুসেনার বিমান!
Saturday, November 7 2026, 5:05 pm

Key Highlightsপ্রায় ১৩ হাজার ৭০০ ফুট উচ্চতায় ভারতের উচ্চতম সামরিক বিমানঘাঁটি নোওমাতে অবতরণ আইএল-৭৬এমডি বিমানের।
চিনের ঘুম উড়িয়ে প্রায় ১৩ হাজার ৭০০ ফুট উচ্চতায় ভারতের উচ্চতম সামরিক বিমানঘাঁটি নোওমাতে আইএল-৭৬এমডি বিমানের অবতরণ করালো বায়ুসেনা। শনিবার বায়ুসেনার তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে বায়ুসেনা। আধিকারিকদের দক্ষতা, নিখুঁত কার্মপদ্ধতি এবং পেশাদারিত্বের প্রশংসাও করা হয়েছে পোস্টে। দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর চালু হয় লাদাখের নোওমা বিমানঘাঁটি। লাদাখের এই নোওমা অঞ্চল প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে। ফলে যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই বায়ুসেনা ঘাঁটিটি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী
- বিমান


