Mega El-Nino | উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে যাবে এই বছর, ১৪০ বছরের বিরলতম ‘মেগা এল নিনো’র প্রভাবে ‘জ্বলবে’ ভারত!

Sunday, April 26 2026, 10:50 am
Mega El-Nino | উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে যাবে এই বছর, ১৪০ বছরের বিরলতম ‘মেগা এল নিনো’র প্রভাবে ‘জ্বলবে’ ভারত!
highlightKey Highlights

দীর্ঘ ১৪০ বছর পর পৃথিবীতে আসতে চলেছে সবথেকে শক্তিশালী ‘এল নিনো’, যাকে আবহাওয়াবিদদের একাংশ ‘মেগা এল নিনো’ বা ‘সুপার এল নিনো’ হিসেবে চিহ্নিত করছেন।


দীর্ঘ ১৪০ বছর পর পৃথিবীতে আসতে চলেছে সবথেকে শক্তিশালী ‘এল নিনো’, যাকে আবহাওয়াবিদদের একাংশ ‘মেগা এল নিনো’ বা ‘সুপার এল নিনো’ হিসেবে চিহ্নিত করছেন। ইউরোপের আবহাওয়া দফতর (ECMWF) থেকে শুরু করে আমেরিকার হাওয়া অফিস NOAA বলছে, ‘মেগা এল নিনো’র প্রভাবই পড়তে শুরু করেছে ভারতে। NOAAর রিপোর্ট অনুযায়ী, মে থেকে জুলাই মাসের মধ্যে এই এল নিনো সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় ৬১ শতাংশ। যার ফলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, ১৪০ বছরের বিরলতম ‘মেগা এল নিনো’র প্রভাবে এবার ২০২৪ সালের উষ্ণতম বছরের রেকর্ডও ভেঙে যাবে ২০২৬ সালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File