India vs Zimbabwe | হাফসেঞ্চুরি বৈভবের, বোলিংয়ে কামাল ময়ঙ্কেরও, হেসেখেলে জিতল শ্রেয়সের ‘মেন ইন ব্লু’

Thursday, July 23 2026, 3:33 pm
India vs Zimbabwe | হাফসেঞ্চুরি বৈভবের, বোলিংয়ে কামাল ময়ঙ্কেরও, হেসেখেলে জিতল শ্রেয়সের ‘মেন ইন ব্লু’
highlightKey Highlights

জবাবের প্রত্যাবর্তন ঘটানো বৈভব সূর্যবংশীও ঝড় তুলল। ফলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেতে অসুবিধা হল না ভারতের।


আয়ারল্যান্ডে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে মান বাঁচালো ভারতের ছেলেরা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। প্রথম ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতিতে বল করে ওপেনার বেনেটকে সাজঘরের রাস্তা দেখান ময়ঙ্ক। ডিয়ন মায়ার্সকে (৬) আউট করে চার ওভারে ১৮ রানে ২ উইকেট নেন তিনি। চেষ্টা করেও জিম্বাবোয়ে ৭ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারল না। পাল্টা ব্যাট করতে নেমে চারটি চার এবং চারটি ছয়ের সাহায্যে সে ১৯ বলে ৫০ করে আউট হলেন বৈভব। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম অর্ধশতরান। শেষ বেলায় আউট হন ঈশান কিশন (৩৫)। দলকে জেতান অধিনায়ক শ্রেয়স (অপরাজিত ২৮) এবং তিলক বর্মা (অপরাজিত ৬)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File