India vs Zimbabwe | বৈভবের অনবদ্য ইনিংস, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ শ্রেয়সের টিম ইন্ডিয়ার
Sunday, July 26 2026, 5:53 pm

Key Highlightsশেষ ম্যাচটা সিরিজ়ে জ়িম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত। টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে জ়িম্বাবোয়েকে ৩৫ রানে পরাস্ত করল মেন ইন ব্লু-রা।
তিন তিনটে ম্যাচে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের। শেষ ম্যাচটি ৩৫ রানে জিতে দুর্দান্তভাবে সফর শেষ করল মেন্ ইন ব্লু। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে ভারত। ৪৯ বলে দুর্দান্ত ৮১ রান করলেন ওপেনার বৈভব সূর্যবংশী। আটটা চার ও চারটে ছক্কা দিয়ে ইনিংস শেষ করেন তিনি। ঈশান ও শ্রেয়স সেট হয়ে আউট হলেন। তাঁদের সংগ্রহ যথাক্রমে ২৯ ও ২৭। ১৪ বলের ২৫ রানের ক্যামিও খেললেন রিঙ্কু সিং। ১১ রানে অপরাজিত তিলক বর্মা। পাল্টা ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি জিম্বাবোয়ে। সিরিজ়ে দ্বিতীয় বার ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিলেন মায়াঙ্ক।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বৈভব সূর্যবংশী
- ভারত
- টি২০
- টি ২০ ওয়ার্ল্ড কাপ


