INDvsWI | কলকাতার ইডেনে জেতার লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং শুরু ভারতের

Sunday, March 1 2026, 2:25 pm
INDvsWI | কলকাতার ইডেনে জেতার লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং শুরু ভারতের
highlightKey Highlights

কলকাতার ইডেন গার্ডেন্সে কার্যত কোয়ার্টার ফাইনাল যুদ্ধে নামছে দুই দল। আজ যে জিতবে, সে চলে যাবে সেমিফাইনালে।


আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কার্যত কোয়ার্টার ফাইনাল যুদ্ধে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আজ ইডেনে নেমে টস জিতলেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সূর্য। সূর্য বললেন,”এই মাঠে রান তাড়া করা যায়। পরে শিশির ফারাক গড়বে। রান তাড়া করাই ভাল সিদ্ধান্ত।” ওয়েস্ট ইন্ডিজ দলে আজ ৩ স্পিনার, আকিল হোসেন, রস্টন চেজ ও গুডাকেশ মোটি। ভারতীয় দলেও রয়েছেন অক্ষর ও বরুণের মতো দুই স্পিনার। আজ যে জিতবে, সে চলে যাবে সেমিফাইনালে। আগের ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File