India vs Uruguay | অনিরুদ্ধ থাপার ঐতিহাসিক গোল, তবু শেষরক্ষা হলো না! উরুগুয়ের বিরুদ্ধে হার ভারতের
Tuesday, October 6 2026, 5:08 pm

Key Highlightsঅনিরুদ্ধ থাপা ইতিহাস গড়ে একটি গোল করলেন বটে। কিন্তু শেষমেশ ফোরল্যানের দলের বিরুদ্ধে ১-৬ গোলে হারল ব্লু টাইগার্স।
৯০ মিনিট মাঠে লড়াইয়ের পরও শেষরক্ষা হলো না। মঙ্গলবারের যুবভারতীতে ফোরল্যানের দলের বিরুদ্ধে ১-৬ গোলে হারল ব্লু টাইগার্স। এদিন ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছিলেন মনবীর, আপুইয়া, অনিরুদ্ধ থাপারা। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করতে হয় তাঁদের। ১০ মিনিটের মধ্যেই অনিরুদ্ধ থাপার অনবদ্য গোলে সমতা ফেরায় ভারত। তবে আর গোল করতে পারেনি ব্লু টাইগার্সরা। উরুগুয়ের হয়ে ২৮ মিনিটে আরাউও, ৫৩ মিনিটে জালাজার, ৫৯ মিনিটে আরাউওর দ্বিতীয় গোল, ৭১ মিনিটে সানব্রিয়া এবং ৮৬ মিনিটে আগুয়ের গোল করে। শেষমেশ ১:৬-এই সন্তুষ্ট থাকতে হলো খালিদ জামিলের ছেলেদের।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- উরুগুয়ে ফুটবল ফেডারেশন
- উরুগুয়ে
- ভারত


