India-Sri Lanka ODI | শ্রীলঙ্কা সিরিজের জন্যে স্কোয়াড ঘোষণা ভারতের, দেশের জার্সিতে খেলবেন বিস্ময় বালক 'বৈভব'

Thursday, May 14 2026, 4:19 pm
India-Sri Lanka ODI | শ্রীলঙ্কা সিরিজের জন্যে স্কোয়াড ঘোষণা ভারতের, দেশের জার্সিতে খেলবেন বিস্ময় বালক 'বৈভব'
highlightKey Highlights

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছে এই কিশোর ব্যাটার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই এবার ভারত ‘এ’ দলের ডাক পেল বৈভব।


শ্রীলংকায় অনুষ্ঠিত হতে চলেছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ইতিমধ্যেই ভারত ‘এ’ দলের নাম ঘোষণা বোর্ডের। ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত ‘এ’ স্কোয়াড: তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কম্বোজ, আরশাদ খান। এবার ভারতের জার্সিতে খেলবেন বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File