India vs Pakistan Saff Cup | সাফ কাপে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত, জয় দিয়ে অভিযান শুরু সুহেলদের

Friday, November 6 2026, 2:25 pm
India vs Pakistan Saff Cup | সাফ কাপে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত, জয় দিয়ে অভিযান শুরু সুহেলদের
highlightKey Highlights

বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন সুহেল ভাট।


বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকার জাতীয় স্টেডিয়ামে জয় দিয়ে সাফ কাপ অভিযান শুরু ভারতের। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করলো সুহেলরা। এদিন প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ভারতের ছেলেরা। খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় বাঁ দিক থেকে দুরন্ত গতিতে বক্সে উঠে আসা মহম্মদ সুহেলের মাইনাস থেকে ফিনিশ করেন সুহেল আহমেদ ভাট। এর ঠিক মিনিট ছয়েক পরেই মাঝমাঠ থেকে বাড়ানো অভিষেক সূর্যবংশীর বল পান সুহেল। দ্বিতীয় গোলে এগিয়ে যায় ভারত। ৩২ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন কিপগেন। ৯০+১ মিনিটে প্রথম গোল পায় পাক দল। এর ৩ মিনিট পর আবার গোল করে পাকিস্তান। তবে শেষের বেশি বেজে যাওয়ায় শেষরক্ষা হয়নি। ৩-২ গোলে ম্যাচ জিতে সাফ চ্যাম্পিয়নশিপে তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করেছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File