India-Pakistan | ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্কে নয়া মোড়, 'ক্রিকেটারদের বাধ্য করার ক্ষমতা নেই'- জানালো এমসিসি

Monday, November 23 2026, 4:19 am
India-Pakistan | ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্কে নয়া মোড়, 'ক্রিকেটারদের বাধ্য করার ক্ষমতা নেই'- জানালো এমসিসি
highlightKey Highlights

করমর্দন নিয়ে অবস্থান স্পষ্ট করল ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তারা জানিয়েছে, বিষয়টি তাদের হাতের বাইরে।


রবিবার দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডেশক না করায় ফের শুরু হয়েছে আলোচনা। এবার এই নিয়ে নীরবতা ভাঙলো ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এই বিষয়ে তাদের বিশেষ কিছু করার নেই বলে জানিয়েছেন সংস্থার এক শীর্ষ কর্তা। এমসিস-র লজ ম্যানেজার ও ক্রিকেট বিভাগের প্রধান ফ্রেজার স্টুয়ার্ট বলেন, “উপরমহল থেকে যদি হ্যান্ডশেক না করার নির্দেশ আসে, তাহলে সেটা এমসিসি-র নিয়ন্ত্রণের বাইরে। আমরা অবশ্যই খেলোয়াড়দের মধ্যে করমর্দন দেখতে চাই। তবে আমরা বুঝতে পারছি, এর পিছনে আরও বড় কিছু বিষয় রয়েছে।” উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর দুবাই স্টেডিয়ামেই এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ জিতে জয় উৎসর্গ করেছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। সেই থেকেই হাত না মেলানোর পরম্পরা শুরু হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File