IND vs PAK | এশিয়ান গেমসে মেগা ফাইনাল, সোনা জেতার লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান!
Thursday, October 1 2026, 9:29 am

Key Highlightsবৃষ্টির বাধা কাটিয়ে এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে তৈরি হল হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ফাইনাল।
বৃষ্টির বাধা কাটিয়ে এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে তৈরি হল হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ফাইনাল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ইশান কিশনের ৪৬ বলে অপরাজিত ৮০ ও বৈভব সূর্যবংশীর ২১ বলে ৩৮ রানের সৌজন্যে ভারত ৭ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে বুমরাহ ও অক্ষরের বোলিং তোপে মাত্র ৪৫ রানেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কা। অন্যদিকে, প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য এশিয়ান গেমসের ফাইনালে প্রবেশ করেছে পাকিস্তান। আগামী ৩ অক্টোবর জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে সোনা জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী সোনা ভাগাভাগি হবে।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান গেমস
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- পাকিস্তান


