India vs NewZealand | বৃষ্টি নামতেই জিতলো ভারত! নিউজিল্যান্ডকে হারিয়ে ২-০-য় এগিয়ে গিলের দল

Key Highlightsওয়েলিংটনে নিউ জ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন ভারতের তরুণ বোলাররা।
বৃষ্টিই বাঁচিয়ে দিলো ভারতকে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে চার রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ২:০-য় এগিয়ে গেল ভারত। তাঁদের দাপটে মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে গেলো কিউয়িরা। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই নিউ জ়িল্যান্ডের সর্বনিম্ন স্কোর। শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। বৃষ্টির কারণে এক ঘন্টা পিছিয়ে যায় ম্যাচ। দু’দলই ৪৭ ওভার করে খেলার সুযোগ পায়। প্রথমেই উইল ইয়ংকে ৬ রানে ফেরান অর্শদীপ সিং। কম্বোজ়ের বলে বোল্ড হয়ে যান হেনরি নিকোলসও। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২৯ রানে তিন উইকেট হারিয়ে বসে নিউ জ়িল্যান্ড। অংশুল কাম্বোজ এবং অকিব নবি দু’টি করে উইকেট পান। অক্ষর পটেলও দু’টি উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস ড্যারিল মিচেলের। ১০৪ বলে ৫৫ রান করেন তিনি। জয়ের জন্য তখনও ২২ রান প্রয়োজন। ঠিক সেই সময় বৃষ্টি নামে। বৃষ্টি থামার অপেক্ষা চললে। তবে শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। চার রানে জয় পায় ভারত।
- Related topics -
- খেলাধুলা
- ভারত
- নিউজিল্যান্ড
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ভারতীয় ক্রিকেটদল
- বিরাট কোহলি


