India vs New Zealand | সিরিজের শেষ ম্যাচে বোলিংয়ের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো ভারত!

Sunday, November 15 2026, 3:03 pm
India vs New Zealand | সিরিজের শেষ ম্যাচে বোলিংয়ের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো ভারত!
highlightKey Highlights

রবিবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) ২২ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।


চতুর্থ ওডিআইতে ভারতকে হারালেও পঞ্চম ম্যাচে হেরে গেল কিউয়িরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে ২২ রানে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। এদিন প্রথম ব্যাট করতে নেমেই মাত্র ৭ রানে আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় করলেন ১৮। আজও ব্যর্থ কোহলি (৫)। অধিনায়ক শ্রেয়সের ব্যাট থেকে এল ২২। শেষ দিকে মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং ১৪ রান করে অপরাজিত থাকেন। ৪২.১ ওভারে ২০৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। শেষ অবধি ১৮৭ রানেই অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৩ উইকেট নিলেন অর্শদীপ সিং। ২টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও অক্ষর প্যাটেল। ১টি করে উইকেট পেয়েছেন আকিব নবি, যশ ঠাকুর ও নমন ধীর। এটাই নিউজিল্যান্ডের মাটিতে রো-কোর শেষ সিরিজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File